ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ধার্য ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার ১২ নভেম্বর সেনাসদরে এ চিঠি দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনালের অফিস থেকে সেনা সদর দফতরে আজকে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)।
এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।














