সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঐকমত্য কমিশনের আপ্যায়ন খাতে ৮৩ কোটি টাকা ব্যয়ের অভিযোগ ভিত্তিহীন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের আপ্যায়ন খাতে ৮৩ কোটি টাকা ব্যয়ের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যাচার বলে দাবি করেছে কমিশন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার কমিশনের বরাতে এ তথ্য জানান।

তিনি বলেন, “অপপ্রচারকারীরা কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেননি বা তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেননি। এটি একটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত প্রোপাগান্ডা।”

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর মধ্যে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা মোট বরাদ্দের ২৩ দশমিক ৪৬ শতাংশ।

এর মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা। আপ্যায়ন ব্যয়ের বড় অংশটি রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও কমিশনের বিভিন্ন বৈঠকে হয়েছে।

প্রথম পর্যায়ে (২০ মার্চ–১৯ মে ২০২৫) রাজনৈতিক দলের সঙ্গে ৪৪টি বৈঠকে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৪ লাখ ৯১ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি দলের প্রতিনিধিদের সঙ্গে ২৩টি সভায় ব্যয় হয় ২৮ লাখ ৮৩ হাজার টাকা, প্রতিদিনের গড় ব্যয় ছিল ১ লাখ ২০ হাজার টাকারও কম। তৃতীয় পর্যায়ের ৭টি বৈঠকে ৩০টি দলের প্রতিনিধি অংশ নেন, এতে ব্যয় হয় ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।

এছাড়া কমিশনের ৫০টি অভ্যন্তরীণ সভায় ব্যয় হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা, নাগরিক সমাজ, সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে ১৩টি বৈঠক ও তিনটি সংবাদ সম্মেলনে ব্যয় হয়েছে ২ লাখ ৩৪০ টাকা। বিশেষজ্ঞদের সঙ্গে ১৩টি বৈঠকে আপ্যায়ন খরচ হয়েছে মাত্র ৩০ হাজার ৯৬০ টাকা, যেখানে তারা কোনো সম্মানী নেননি।

নয় মাসে অতিথি আপ্যায়নে ব্যয় হয়েছে ২ লাখ টাকা, যার মধ্যে বিদেশি কূটনীতিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।

কমিশন বলেছে, উপরোক্ত তথ্য থেকেই স্পষ্ট—৮৩ কোটি টাকার ব্যয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এটি কমিশনকে হেয় করার উদ্দেশ্যে পরিচালিত একটি সংগঠিত অপপ্রচার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.