শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ জনের বিরুদ্ধে মামলা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে মারধর-নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে নালিশি মামলার আবেদন করেন মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তি।

আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এই তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযুক্তরা হলেন- ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা।

মামলার বিবরণে বলা হয়েছে, নারায়ণগঞ্জের কাচপুর সেতু এলাকায় ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। পরে সহায়তা নিতে গত ২৭ মে দুপুরে তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে অনুদান চেয়ে কিছু দালিলিক প্রমাণ দাখিল করলে আসামিরা তাকে একটি আলোহীন কক্ষে নিয়ে মারধর করেন।

এ সময় জাহাঙ্গীরকে এলোপাতাড়ি জিআই পাইপ দিয়ে আঘাত করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। পরে তার মোবাইল কেড়ে নিয়ে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়। জাহাঙ্গীর পরে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরের ফেসবুক পোস্ট দেখে আসামিরা ক্ষুব্ধ হন এবং কেন তার সঙ্গে বিএনপি নেতার ছবি রয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময়ও তাকে নির্যাতন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.