সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

তফসিলের পর মাঠ প্রশাসনে বড় রদবদল আসছে: ইসি সচিব

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বড় রদবদল আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘বৈঠকে মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়টি আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজ নিজ প্রেক্ষিতে কাজ করছেন। পরবর্তীতে যখন নির্বাচনের তফসিল হবে, সেসময় প্রয়োজন হলে, ইসি উদ্যোগ নেবে।’

ইসি সচিব বলেন, ‘অবাধ ও সুন্দর নির্বাচন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ভোটকেন্দ্রের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি রাস্তাঘাট ঠিক করতে। যাতে ভোটারদের যাতায়াতে সমস্যা না হয়। ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে ভোটকেন্দ্রের অবকাঠামো ঠিক করা হবে।

আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা এখানে থাকবে। দুর্গম এলাকাতে হেলিপ্যাড তৈরি করার কথা বলেছি। সংশ্লিষ্ট বিভাগ এগুলো করবে। বিদেশি পর্যবেক্ষকদের ভিসাপ্রাপ্তির যেন কোনো ঝামেলা না হয় তা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

পরীক্ষা ও নির্বাচন যেন একসঙ্গে না পড়ে সেদিকেও শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি নির্বাচন হওয়ায় পাবলিক পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। যাতে পরীক্ষা নির্বাচনের সময় না থাকে। বিদ্যুতের প্রবাহ সচল রাখতে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের বিষয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখা করেছি। যাতে নির্বাচন সঙ্গে জড়িত সকলে ভোট দিতে পারে। এজন্য তারা ব্যবস্থা নেবে। ১৬ নভেম্বর জণগণের জন্য এ সংক্রান্ত অ্যাপ উন্মুক্ত করা হবে।’

ইসি সচিব আরও বলেন, ‘এআইয়ের অপপ্রচার রোধে এনটিএমসির অ্যাপ ‘সফল ব্যবহার করার কথা আলোচনা হয়েছে। পাশাপাশি একটা সেল গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাজেটের ব্যাপারে সবাই কথা বলেছেন প্রচার প্রচারণার সঙ্গে বাজেটের ব্যাপারটা আছে তো সবাই সবার জায়গা থেকে আমাদের জানাবে। আমরা বলেছি যে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে হবে।’

আখতার আহমেদ বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বলা হয়েছে। আমরা বলেছি তফসিল ঘোষণার শুরু থেকে তারা যেন পূর্ণ মাত্রায় কাজ করেন, যাতে আচরণবিধি প্রতিপালন হয়। প্রয়োজনীয় পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রভিত্তিক মেডিকেল টিম রাখার কথা বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচলে বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রতিদিন ইসিতে বিভিন্ন দল আসছে দাবি নিয়ে, এটাকে ইসি চাপ মনে করছেন কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘নির্বাচনের তিনটা মূল ধারা। একটা হচ্ছে রাজনৈতিক দল, আরেকটা ভোটার এবং নির্বাচন কমিশন নিজেই। এই তিনটা একটা আরেকটার সঙ্গে ইন্টার্যাক্ট করতেই আসবে। আর করতে আসার অর্থই এই না যে আমরা চাপের মধ্যে আছি। এটা চিন্তা করাটা অত্যন্ত অমূলক।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.