সরকারের বিরুদ্ধে অভিযোগের সুরে কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়। এ বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল। এ ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে এগোনো যাবে না। যতই চ্যালেঞ্জ হোক না কেন আমাদের যেই অবস্থান নেয়ার তা আমরা নেব।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ মন্ত্রণালয় সবসময় বাজেট কম পায় বলে অভিযোগ করে জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে। সাড়ে ৫০০ কোটি টাকা না দিয়ে ১০০০ কোটি টাকা দেয়া হোক নদী ভাঙন মানুষকে সাহায্য করার জন্য। এতো বেশি আইন ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে নামা হয় না। আবার সবসময় বাজেট কমও পায় এ মন্ত্রণালয়।
এ বিষয়ে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করতে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, স্থানীয় সরকারের কাজ।








