অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্ব-তিন ক্ষেত্রেই বরাবরই আলোচনায় থাকেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম হয়নি। উজ্জ্বল লাল শাড়িতে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই তারকা।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন মিমি।
পোস্টে দেখা যায়, লাল সিল্কের শাড়িতে সোনালি বর্ডার, সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী হাসিতে প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
ছবির ক্যাপশনে মিমি দিয়েছেন কেবল চারটি নীল হৃদয়ের ইমোজি, তবে মন্তব্যের ঘরে শুরু হয়েছে প্রশংসার বন্যা। এক ভক্ত লিখেছেন, ‘রেড কুইন!’, আরেকজনের মন্তব্য- ‘মিমি মানেই এলিগ্যান্স!’
ফটোসেশনটির ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে। অনেকেই বলছেন, লাল শাড়িতেই যেন সবচেয়ে বেশি মানায় এই অভিনেত্রীকে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘রক্তবীজ ২’। আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।








