বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

আর পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

জিএম কাদের আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।

তিনি বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।

তিনি বলেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি।

তিনি বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।

তিনি বলেন, এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর প্রধান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে। আর সেই প্রতিনিধির অধীনে ছিলেন সকল প্রশাসন। কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য সেই উপজেলা পরিষদ বাতিল করেন। এখন যা রয়েছে তা হচ্ছে নামকাওয়াস্তে। আমরা কখনও ক্ষমতায় পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করব।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে বিভেদ সৃষ্টি করা হয়েছে, ৫০ শতাংশের অধিক জনগণকে বাইরে রেখে সংস্কার করা হচ্ছে। এই সংস্কার টিকবে না টিকবে না, টিকবে না। জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হবে না। বর্তমান সরকার নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যে সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। নিরপেক্ষ নির্বাচন করতে হলে নিরপেক্ষ সরকার দরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, শেরিফা কাদের, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’
কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.