বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাসের বিষয়ে জানালেন আজিজী

শিক্ষা প্রতিবেদক

ছবি : সংগৃহীত

টানা ৮ দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহের শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র ৪টি শনিবার পাব। তাই সবাইকে ৪ শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে এক লাইভে তিনি এ মন্তব্য করেন তিনি।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের  আন্দোলনে এ দেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশংকা প্রকাশ করছেন যে, শনিবার খোলা রাখলে, পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশংকা নেই, কারণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দেয়নি, আমরাই বিবেকের তারনায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষকদের অভয় দিয়ে আজিজী বলেন, আমাদের সিদ্ধান্তের পর সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে আমরা ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে, সরকার আমাদে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই ঐক্যকে কাজে লাগিয়ে শিক্ষকদের সকল অধিকার আদায় করবেন বলে জানান তিনি।

জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষকরা। পরে বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা। টানা ৮দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহের শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’
কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.