শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

পাকিস্তান-আফগান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন বেসামরিক মানুষ ও সেনা সদস্য নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্তে নতুন উত্তেজনা তৈরি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফগান তালেবান প্রশাসন জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অন্তত ডজনখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তালেবান সরকারের এক মুখপাত্র বলেন, বুধবার ভোরে পাকিস্তানের দিক থেকে ভারী অস্ত্র থেকে গোলাবর্ষণ শুরু হয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, আফগান সীমান্তের বিপরীতে বেলুচিস্তানের চামান জেলায় তালেবান বাহিনীর হামলায় তাদের চার জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, স্পিন বোলদাকে পাকিস্তানের হামলার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

একই দিনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেলায় সশস্ত্র সংঘর্ষে দেশটির ছয় জন আধা-সামরিক সদস্য নিহত হয়েছেন। আরও ছয় জন আহত হয়েছেন বলে দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। অভিযানের সময় নয় জন জঙ্গিও নিহত হয়।

কর্মকর্তারা জানান, গত সপ্তাহে ওই অঞ্চলে এক জঙ্গি হামলায় ১১ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর অভিযান চালানো হচ্ছিল।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় কয়েক দিন আগের ভয়াবহ সংঘর্ষের পর। যা ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে সবচেয়ে বড় সীমান্ত সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে দুই দেশের মধ্যে নিয়মিতই ছোটখাটো গোলাগুলির ঘটনা ঘটে থাকে।

সংঘর্ষের পর উভয় দেশই একাধিক সীমান্তচৌকি বন্ধ করে দিয়েছে। এতে বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে এবং পণ্যবাহী শতাধিক ট্রাক সীমান্তে আটকে আছে। পাকিস্তানই আফগানিস্তানের প্রধান খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহকারী দেশ। ফলে এই অচলাবস্থা আফগান বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। পাকিস্তানের দাবি, তালেবান প্রশাসন তাদের দেশের ভেতরে অবস্থান নেওয়া জঙ্গিগোষ্ঠী দমন করতে ব্যর্থ হয়েছে।

কিন্তু কাবুলের দাবি, পাকিস্তানি সেনারা সীমান্ত উত্তেজনা বাড়াতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, আইএসকে আফগান তালেবানের বিরোধী একটি গোষ্ঠী, যারা পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোতে হামলা চালাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.