বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

এর মধ্যে দুটি কাপড়ের দোকান, একটি খাবারের হোটেল, একটি ফার্মেসি ও একটি বন্ধ মনিহারি দোকান রয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড়ের গারো আদিবাসী নারী মিতালী ঘাগ্রার সিলসি বস্ত্রালয় থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তার পার্শ্ববর্তী খোরশেদ আলমের ভাই ভাই খাবারের হোটেল, জমশেদ আলীর আল্লাহ সাফি ওষুধের ফার্মেসি, আদিবাসী নারী প্রজাপতি সাংমার কাপড়ের দোকান ও বন্দনা চাম্বুগং এর বন্ধ মনিহারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পাশাপাশি থাকা ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা মিলে নিজস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাদের দাবি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের ৫টি দোকানের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য তারা সরকারি ও বেসরকারিভাবে সহায়তার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাই ভাই হোটেলের মালিক আরশেদ আলম অভিযোগ করে বলেন, নন্নী পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ নম্বরে বেশ কয়েকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি। তারা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলে হয়তো দ্রত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ও টিম লিডার জাকারিয়া ইসলাম বলেন, একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদন সাপেক্ষে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু
চার দিনে বাংলাদেশের ১৩১টি ফ্লাইট বাতিল
বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ৩ উপ-প্রেস সচিব ও স্পিচ রাইটার নিয়োগ
শেরপুরে প্রতিদিন প্রায় ছয়শত লোকের ইফতার!
রোজায় ত্বকের যত্ন
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ইরানে হামলা চালাতে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.