শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

স্বাবলম্বী’র সহায়তায় শব্দের জগতে ফিরলো প্রতিবন্ধী সাদিয়া

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী কিশোরী সাদিয়ার নিকট একটি হেয়ারিং এইড হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি নকলা কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি নকলার প্রকল্প সংগঠক মো. নুর হোসেনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাইমা ইসলাম পিংকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ফোকাল পার্সন লুৎফর রহমান ও ব্র্যাকের ডিএম চিন্ময় রায়।

এ সময় উপজেলা স্বাস্থ্য সহকারী হাফসা আইরিন মিলি, ব্র্যাক নকলার পিও জাহিদ হোসেন, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, সাদিয়ার এমসিপি (উস্তাদ) নিজাম উদ্দিন, নকলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি রাসেল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রকল্প সংগঠক নুর হোসেন জানান– ব্র্যাকের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি দক্ষতা উন্নয়ন কর্মসূচির শিক্ষানবিশ মডেল বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। নকলায় বর্তমানে ২৫ জন উস্তাদের মাধ্যমে ৮টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ জন প্রতিবন্ধী ও ১ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ২৯ জন। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. নাইমা ইসলাম পিংকি সাদিয়ার হাতে হেয়ারিং এইড তুলে দেন এবং তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.