বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মিয়ানমারে বিক্ষোভে জান্তার বোমা হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় চাউং উ শহরে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উদযাপনের পাশাপাশি জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। উৎসব কমিটির এক নারী সদস্য জানান, শত শত মানুষ উৎসবে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সে সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে।

তিনি আরও জানান, কমিটির পক্ষ থেকে হামলার আশঙ্কায় উপস্থিত সবাইকে সতর্ক করা হয়েছিল, ফলে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার উড়ে এসে অনুষ্ঠানস্থলে বোমা ফেলে। বিস্ফোরণের পর শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং শতাধিক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

অন্য এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, “আমার দুই সহযোদ্ধা আমার সামনেই মারা গেছে। আরও অনেকে আমার চোখের সামনে প্রাণ হারিয়েছে।” তিনি জানান, মঙ্গলবার নিহত ৯ জনের দাফনে তিনি অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোও সামরিক বাহিনীর এই হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থীরা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, হামলার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা সরকার দাবি করছে, এই নির্বাচনই জাতীয় পুনর্মিলনের পথ তৈরি করবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু
চার দিনে বাংলাদেশের ১৩১টি ফ্লাইট বাতিল
বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ৩ উপ-প্রেস সচিব ও স্পিচ রাইটার নিয়োগ
শেরপুরে প্রতিদিন প্রায় ছয়শত লোকের ইফতার!
রোজায় ত্বকের যত্ন
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ইরানে হামলা চালাতে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.