ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ মার্কিন-ইসরাইলি হামলায় আহত হয়ে পরে মারা গেছেন—এমন দাবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অন্যদিকে, এপিএ’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান হামলার পর থেকেই তিনি কোমায় ছিলেন। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হয়। একই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য—মেয়ে, নাতি ও জামাই—নিহত হওয়ার কথাও ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়।
এ ঘটনায় ইরানজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।








