রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

চলতি বছরের মার্চে হার্ট অ্যাটাকের পর থেকেই তামিম ইকবাল একটা প্রশ্ন শুনে আসছেন, ‘কবে ফিরবেন ক্রিকেটে?’ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক প্রায় সব কবারই বলেছিলেন, ‘দ্রুতই।’ যদিও এবার তিনি জানিয়ে দিয়েছেন কবে থামছেন তিনি।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বিসিবিতে নির্বাচিত হলেই সব ধরণের ক্রিকেট ছেড়ে দেবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। সেখানে অংশ নেবেন তামিম।

এসময় নিজের অবসর প্রসঙ্গে গণমাধ্যমটিকে তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলবো না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবো। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকবো।’

এসময় তামিম আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি। এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ। ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.