বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আলোচিত বন কর্মকর্তা কবির হোসেন আটক

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে পালানোর সময় আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্র জানায়, তিনি সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী ও পাওনাদাররা বিষয়টি টের পেয়ে তাকে আটকে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কবির হোসেনকে হেফাজতে নেয় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্ব পালনকালে কবির হোসেন স্থানীয়দের কাছ থেকে প্রচুর টাকা ধার নেন, যা এখনো পরিশোধ করেননি। শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় সাত লাখ টাকা। এছাড়া সরকারি মালামাল ট্রাকে তোলার অভিযোগও উঠেছে।

অন্যদিকে, কবির হোসেন পালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও নানা অভিযোগে কবির হোসেন বরিশালে ব্যাপক আলোচিত। সম্প্রতি তার ১৭টি বিয়ের প্রাথমিক সত্যতা মেলায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাকে বরখাস্ত করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একাধিকবার চাকরিতে ফিরেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মামলা পিবিআই তদন্ত করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.