রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকল টাইগাররা

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে জয় নিশ্চিত করে লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। ইনিংসের নায়ক ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান, তার ব্যাট থেকে আসে মাত্র ৩১ বলে ৫২ রান। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) কার্যকর অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান করে দলীয় সংগ্রহকে চ্যালেঞ্জিং অবস্থায় নিয়ে যান। আফগানিস্তানের হয়ে নূর আহমেদ ২টি ও রশিদ খান ২টি উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে প্রথম ছয় ওভারে তারা হারায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি। শেষ দিকে রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) রান তুললেও জয় পায়নি আফগানরা। নির্ধারিত ওভারে তাদের ইনিংস থামে ১৪৬ রানে।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন। এছাড়া নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দু’জনেই ২টি করে উইকেট ভাগ করে নেন, আর তাসকিন আহমেদও শেষ ওভারে তুলে নেন ২টি শিকার।

শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২২ রান। প্রথমে নূর আহমেদ ছক্কা হাঁকালেও বাকি বলগুলোতে রান তুলতে ব্যর্থ হয় তারা। ফলে ৮ রানের জয় পেয়ে গ্রুপ পর্বে টিকে থাকে বাংলাদেশ। তবে লিটন দাসদের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.