শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

জনগণের সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না : আমীর খসরু

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়েজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে, দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে। জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি। দান-অনুদান নয়, নাগরিককে সক্ষম করাই লক্ষ। সেইসাথে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে বলেও জানান দলটির সিনিয়র এই নেতা।

আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে। এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি। সরকারকে সেই বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.