শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

পাকিস্তানে জঙ্গী-সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সামরিক বাহিনীর অন্তত ১৯ সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তান ও লোয়ার দির এলাকায় পৃথক সংঘর্ষে সেনাবাহিনীর ওই সদস্যরা নিহত হয়েছেন। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই শনিবার পৃথক সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে। সেখানে সামরিক বাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে দেশটির জঙ্গিগোষ্ঠী তালেবানের সদস্যরা।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

সেনাবাহিনীর গাড়িবহরে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান। গোষ্ঠীটি সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও করেছে। ইসলামাবাদ বলছে, নিষিদ্ধঘোষিত এ জঙ্গি গোষ্ঠীটির ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ভোরের দিকে হওয়া এ হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে। এছাড়া হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

এছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের লোয়ার দির এলাকায় দ্বিতীয় সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে জঙ্গিদের একটি ঘাঁটি শনাক্ত করার পর অভিযান শুরু করে সামরিক বাহিনী। এ সময় গোলাগুলিতে সাত সৈন্য ও ১০ জঙ্গি নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে।

সাধারণত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে কারফিউ জারি করা হয়। জঙ্গিদের সক্রিয় অবস্থান থাকায় স্থানীয় প্রশাসন প্রায়ই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, পাকিস্তানি তালেবানকে আফগান তালেবান প্রশাসন ভারতের সমর্থনে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানি তালেবান গোষ্ঠী আফগানিস্তানের তালেবানের অনুসারী।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে প্রত্যাশা করছে ইসলামাবাদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.