বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপি নেতা

ফজলুর রহমানকে নিয়ে অশালীন স্লোগান দিয়ে আলোচিত ফারজানা তমা গ্রেপ্তার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর অশালীন স্লোগান দিয়ে আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।

অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন।

তবে অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন এবং তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে অশালীন স্লোগান দিয়েছিলেন তিনিই হলেন সমন্বয়ক ফারজানা তমা।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.