শেরপুর জেলার নকলা উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাবেদ আলী(৮০) নামের আর এক বৃদ্ধ পুরুষ গ্রেফতার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ধনাকুশা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন ওই গ্রামের মৃত জফিল উদ্দিনের ১০৫ বছরের বৃদ্ধা। এসময় একই গ্রামের বাসিন্দা জবেদ আলী (৮০) ঘরে ঢুকে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বুকের ওপর বসে পড়ে এবং শরিরে স্পর্শকাতর জায়গাতে স্পর্শ করার চেষ্ঠা করে। বৃদ্ধা জাবিরন প্রাণপণ চেষ্টায় তাকে ঠেলে ফেলে দিয়ে চিৎকার শুরু করলে ছেলে-বউ নুরজাহান ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে সকালে বিষয়টি গ্রামে জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জবেদ আলীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।








