রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত এবং অন্তত ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহরের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ধরা পড়ে ৬ দশমিক ০।

তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এখনও বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে উল্লেখ করেছেন। আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি জানান, স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে।

এদিকে ইউএসজিএস আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর অন্তত দুটি শক্তিশালী আফটারশক হয়েছে, যার মধ্যে একটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

সূত্র: এনবিসি নিউজ

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.