রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাজনৈতিক দুই দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে যা বলছে আইএসপিআর

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

কাকরাইলে রাজনৈতিক দুই দলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শুক্রবার দিবাগত রাতে (৩০ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাত আটটার দিকে কাকরাইল এলাকায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র হলে তাদের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশের ওপরও হামলা চালানো হয়, যাতে তাদের কয়েকজন সদস্য আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্থান ত্যাগ করে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর অনুরোধ করেন। কিন্তু বারবার সতর্কতা সত্ত্বেও কিছু নেতাকর্মী তা অমান্য করে সংঘবদ্ধভাবে সহিংসতা চালাতে থাকে। রাত নয়টার দিকে তারা মশাল মিছিল বের করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরানোর চেষ্টা হয়।

আইএসপিআর জানায়, সহিংসতার কারণে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল কঠোরভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বেড়ে যায়। শান্তিপূর্ণ সমাধানের সব উদ্যোগ ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়।

ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

সংস্থাটি আরও জানায়, “সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.