রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

বলিউড

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে রাজস্থানে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিংহ মামলাটি দায়ের করেন।

কীর্তির অভিযোগ, প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কেনেন তিনি। গাড়িটি কেনার পর থেকেই নানান সমস্যা দেখা দিচ্ছিল। বহুবার অভিযোগ জানানোর পরও কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি।

গাড়ি ইস্যুতে শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হল- তারা দুজন ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তি সিংহর অভিযোগ, তিনি মূলত শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় আইনে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়ী করা যায়, যদি তারা যে পণ্যের প্রচার করেন তা প্রতারণামূলক বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়। ভোক্তা সুরক্ষা আইন ২০১৯ অনুযায়ী, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য প্রচারকদের জরিমানা করার ক্ষমতা রাখে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)।

প্রথমে বিষয়টি ভরতপুরের সিজেএম কোর্ট নং-২-এ ব্যক্তিগত অভিযোগ হিসেবে ওঠে। আদালত নির্দেশ দেওয়ার পর মথুরা গেট থানায় এফআইআর রেকর্ড হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা) এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। বর্তমানে ভরতপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। তখনই ভারতে বাজারে আসে হুন্ডাইয়ের প্রথম গাড়ি স্যান্ট্রো। শাহরুখ পরবর্তীতে বহু ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, এমনকি অটো এক্সপো ২০২৩-এ হুন্দাই আয়নিক ৫ ইলেকট্রিক এসইউভি-এর উন্মোচনও করেছিলেন।

অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ডিসেম্বর ২০২৩ থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে ২০২৪ হুন্দাই ক্রেটা-র বিজ্ঞাপনে, যেখানে তারা আন্ডারকভার এজেন্ট সেজে গাড়ির নানা বৈশিষ্ট্য তুলে ধরেন। এর আগে হুন্দাই ক্রেতা ইলেকট্রিক মডেলের প্রচারেও অংশ নিয়েছিলেন দীপিকা। সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.