বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত প্রসঙ্গে এবার মুখ খুললেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক টিভি টক শো তে বিএনপির একজন নেত্রী হয়েও ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত হওয়ার বিষয়টিকে ‘লজ্জিত’ হওয়ার মতো ঘটনা বলেছেন নিলোফার চৌধুরী মনি। তিনি আরো বলেন, ‘ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা। তার জন্য খারাপই লাগছে। দল তাকে সম্মান করলেই ভালো হতো।’
তিনি আরো যোগ করেন, ফজলুর রহমান যদি কোনো অন্যায় করে থাকেন তবে তার বিচার হতেই পারে। কিন্তু তাকে নিয়ে জঘন্য স্লোগান দেওয়া, তার বাড়ি ঘিরে রেখে ‘মব’ তৈরি করার মতো বিষয় গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা। কিন্তু পরিস্থিতি এখন এমন মুক্তিযোদ্ধাদের ছোট করতে সুকৌশলে ‘রাজাকার’ শব্দটিকে দেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে, মন্তব্য করেন নিলোফার চৌধুরী মনি।







