জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, মিডিয়াকে বিশ্বাস করা বোকামি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে সোমবার (১৮ আগস্ট) রাতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি।
তিনি বলেন, মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে সার্ভ করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা এজেন্ডার পারপাস সার্ভ করে।
আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন এ এনসিপি নেতা।








