বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জাতির জনক হিসেবে মানেন না, তবে দেশের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলামের দাবি, মুজিবুর রহমানের সময়ে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল এবং ১৯৭২ সালের সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়। সেই সময়ে রাজনৈতিক হত্যা, লুটপাট ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি স্থাপন হয়েছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ‘মুজিবপূজা’ ও ‘মুক্তিযুদ্ধপূজা’র নামে রাজনৈতিক পূজা জনগণের ওপর চাপিয়ে দিয়ে নাগরিকদের বিভক্ত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের বিদ্রোহ ‘জমিদারি রাজনীতি’কে ভেঙে দিয়েছে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শ জনগণের অধিকার হরণ করতে পারবে না। তার ভাষায়, “জাতির পিতা উপাধি ইতিহাস নয়, বরং আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির হাতিয়ার।”

তিনি মুজিববাদকে ‘ফ্যাসিস্ট মতাদর্শ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি গুম, হত্যা, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, সাম্প্রদায়িকতা ও জাতীয় সম্পদ পাচারের সাথে যুক্ত। নাহিদ ইসলাম আহ্বান জানান, রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে সমঅধিকারভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো দল বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.