শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

আগস্টের ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ হাজার ২৩১ কোটি ২২ লাখ টাকা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ হাজার ২৩১ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে, ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৯১৫ কোটি টাকা) রেমিট্যান্স।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে— রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ২ হাজার ৮ কোটি ৬৬ লাখ টাকা)

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৭৪৬ কোটি ৩৩ লাখ টাকা)। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ৫ হাজার ৪০৪ কোটি ২৫ লাখ টাকা)। বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার (প্রায় ৭৮ কোটি ৩৫ লাখ টাকা)।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, গত ৩ থেকে ৯ আগস্ট দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ৭ হাজার ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকা) রেমিট্যান্স। আর আগস্টের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার (প্রায় ৭৩৩ কোটি ১০ লাখ টাকা)।

গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩১ কোটি ৬০ লাখ টাকা) রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ৬ হাজার ৬৮৫ কোটি টাকা), বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার (প্রায় ২ হাজার ৭৯৬ কোটি ৪৮ লাখ টাকা), বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ২০ হাজার ৬১২ কোটি ৬৭ লাখ টাকা) এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার (প্রায় ১৩৭ কোটি ৮৬ লাখ টাকা)।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.