শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলায়

নকলার পাঠাকাটায় কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

মাহদি হাসান, নকলা

ছবি : দৈনিক কলিকাল

জুলাইয়ের গণজাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, পাঠাকাটা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে একটি নিম গাছ রোপণ করা হয়, যা পরিবেশ রক্ষার প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু, বিএনপির সভাপতি মফিদুল ইসলাম, সহ-সভাপতি আয়নাল হক, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান লিটন এবং ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাখাওয়াত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক পাঠাকাটা শাখার ব্যবস্থাপক মো. শাকির মিয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক পাঠাকাটা শাখার ব্যবস্থাপক মো. শাকির মিয়া বলেন– “জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাঁদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গাছ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, মানবজীবন টিকিয়ে রাখার অন্যতম উপাদান। আজকের এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া হলো।”

তিনি আরও জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ১০০টি নিম গাছের চারা রোপণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.