সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশন আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জুলাই সনদ’-এর চূড়ান্ত খসড়া প্রস্তুতের কাজ শেষ করতে চায়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে এবং দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠানো হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া বৈঠকে রাষ্ট্র সংস্কার বিষয়ক ৬টি কমিশনের প্রস্তাবের সারসংক্ষেপ নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। ড. রীয়াজ জানান, এখন পর্যন্ত ১৩টি বিষয়ে মতপার্থক্যসহ প্রাথমিক ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলোর নিষ্পত্তি আজই করতে চায় কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদের প্রস্তাবনার প্রেক্ষাপট ইতিমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। দলগুলোর দেওয়া মতামত ও সংশোধনগুলো নিয়ে কাজ চলছে। আলোচনার মাধ্যমে মতানৈক্যের বিষয়গুলো নিরসনের চেষ্টা হচ্ছে।

চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠিয়ে তাদের স্বাক্ষর গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আলোচনা হবে পরবর্তী ধাপে। আজকের মধ্যেই আলোচনার আনুষ্ঠানিক অংশ শেষ করতে চায় কমিশন।

কমিশনের শেষ দিনের আলোচনায় রাষ্ট্রপতির দায়িত্ব, ক্ষমতা, নির্বাচনসহ আরও সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অধ্যাপক আলী রীয়াজ।

এর আগের দিন, ৩০ জুলাই, অনুষ্ঠিত সংলাপে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছানোর ঘোষণা দেয় কমিশন। তবে রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনায় মতভেদ থাকায় তখন সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.