শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাইলস্টোন ট্রাজেডিতে স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিহতের বাড়িতে যান তিনি। এসময় নিহতের স্বামী আমিনুল ইসলাম জনি ও তার মেয়ে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জায়রার সাথে তিনি কথা বলেন।

স্বজনরা জানান, ঘটনার দিনে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দগ্ধ হন লামিয়া আক্তার। সেদিনই মারা যান তিনি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে শনাক্ত করা হয়। সে রাতেই বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় লামিয়াকে দাফন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এর পেছনের কারণগুলো খুঁজে সমাধান বের করতে হবে। এ ঘটনার পর স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে। আহতদের চিকিৎসা দেয়ার মত অবকাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি।

স্বাস্থ্যখাতে বাজেট বাড়াতে হবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, মা হারা জায়রার পাশে থাকবে বিএনপি। তার লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.