বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে দেশজুড়ে অন্যায় করা হচ্ছে। এজন্য আমরা সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম বন্ধ থাকবে। সামনে আমরা সংগঠনটিকে ঢেলে সাজানোর উদ্দেশ্য আবার বসবো এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো। জুলাইয়ের সাথে সাংঘর্ষিক কোনো কাজ আমরা করবো না, করতে চাইও না।’

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জুলাই আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে আমাদের ব্যানার ব্যবহার করে যারা অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আমরা আমাদের দিক থেকে সব ধরনের সাহায্য করবো। আমাদের ব্যানার দিয়ে কারো অপকর্ম করার সুযোগ নেই।’

রিফাত রশিদ আরও বলেন, ‘চলমান চাঁদাবাজির ঘটনায় আমরা দায় স্বীকার করেছি। আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কাজ করে যাবো। সামনের দিনগুলোতে আমাদের কর্মকাণ্ডে আপনারা তা দেখতে পাবেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.