আগামী ১৯ জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নকলা উপজেলা জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও পথসভা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের উত্তাবাজারস্থ জোড়া ব্রীজের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা জামায়াত সেক্রেটারি মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সভাপতি মাওলানা মো. গোলাম সারোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা. আনোয়ার হোসেন। তিনি নকলাবাসীকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৭ দফা দাবিতে ঢাকার সমাবেশ সফল করার আহবান জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা অফিস সেক্রেটারি মুফতি খাদিমুল ইসলাম, নকলা উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফর রহমান ফিরোজ। নকলা পৌরসভার সভাপতি শাহ আলম শাজাহান, কর্মপরিষদ সদস্য আলম মিয়া, সাইফুল ইসলাম, সকল ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থক।








