ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২ জন আর আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।
আজ বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২২৫ জন।
অন্যদিকে, নতুন ৪০৬ জন নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।







