শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অভিনেতা

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপের মামলা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা সিনেমার খলচরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় ডিপজলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ফয়সাল ডিপজলের একান্ত সচিব।

বাদী মামলায় অভিযোগ করেছেন, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন, সেখানে ডিপজল রয়েছেন। পরে ডিপজল যে কক্ষে ছিলেন, তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশে বলতে থাকেন, তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন।

মামলায় ওই নারী আরো অভিযোগ করেছেন, ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। একপর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলেন। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত–পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। একপর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ওই নারী চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মারধর করার ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.