বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

দেশে কি নায়িকা নাই?– প্রশ্ন দীপার

বিনোদন ডেস্ক

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

প্রতিবারের মতোই আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ২০২৬ সালের ঈদ উপলক্ষে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি।

 

গেল বুধবার রাতে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই পোস্ট করে খবরটি নিশ্চিত করেন। এই ঘোষণা ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটোকার্ড, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার।

ফটোকার্ডে আরও দেখা যায়, মোশাররফ করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে, শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে এবং মধুমিতা থাকছেন প্রধান নারী চরিত্রে। এই তথাকথিত কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিজের ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে তিনি পরিচালককে ট্যাগ করে লেখেন, এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে নারী চরিত্রে অভিনয় করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?

দীপার এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের অচল নায়িকাদের এনে পর্দায় তোলা হচ্ছে কেন? বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুশি—এরা সবাই তো ভালো অভিনয় জানেন, তবু বেকার বসে আছেন।’ আরেকজন লেখেন, ‘একদম একমত! তবে মধুমিতা কেন? কলকাতা বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই?’

এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দর্শকমহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত কাস্টিংয়ে সত্যিই মধুমিতা থাকছেন কিনা, নাকি এটি নিছক গুজবেই সীমাবদ্ধ থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.