বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (৭ জুলাই) সকালে আদালত এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৮ এপ্রিল একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাঁকে বেধড়ক কিলঘুষি মারেন।








