বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

স্বামীকে বেঁধে শ্রমিকদল নেতার নেতৃত্বে স্ত্রীকে ধর্ষণ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ধর্ষণের নেতৃত্ব দিয়েছেন তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন। তার সঙ্গে ছিল সহযোগী আলাউদ্দিন।

রবিবার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী জানান, ‘ভাই’ বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামেনি ধর্ষকেরা। পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি ভুক্তভোগী ওই নারীর।

অভিযুক্ত ফরিদউদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক সাংগঠনিক পদটি নিশ্চিত করছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন।

ভুক্তভোগী দম্পতি জানায়, গত কাল শনিবার রাতে স্বামীকে বাসায় ডেকে নেয় তার ছোট স্ত্রী। এসময় আগে থেকে ওত পেতে থাকা উপজেলা শ্রমিকদল নেতা ফরিদউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ওই ভুক্তভোগীর স্বামীকে আটকিয়ে নির্যাতন করে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়।

পরবর্তীতে রোববার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় ওই ভুক্তভোগীর বক্তব্যে বলেন, আনুমানিক দুপুর ১২টার দিকে স্বামীকে অন্য জায়গায় আটকিয়ে তাকে দলবদ্ধ ফরিদউদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশেপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচি বাড়ির কোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার বাহিরে রয়েছেন৷ তিনি ঘটনাটি শোনে বিভিন্নভাবে তথ্য নিচ্ছেন যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত ফরিদউদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন। এছাড়াও তিনি জানান, ধর্ষকের কোন দল নেই তিনি যেই দলেরই হোক দেশের আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আজকে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷বাকী আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.