বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী জাবি শিক্ষার্থী বহিষ্কার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।

এছাড়াও জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২। গ. অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুন হযরত মোহাম্মদ (সা) কে নিয়ে ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট দেয়া একটি কটূক্তি মূলক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। ওইদিন রাতেই  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তৌফিক নাবিলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন।

রোববার (২৯ জুন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগ তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে বজায় রাখার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তৌফিক নাবিলকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন। এছাড়া রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.