রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সম্পাদক মামুন রেজা আর নেই

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা আঞ্চলিক সম্পাদক মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দি‌কে তাকে খুলনা সি‌টি মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌনে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

সাংবা‌দিক মামুন রেজার নামাজের জানাযা রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রম্মগাতিতে। সেখানে আজ শনিবার জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন আজকের কাগজে। পরে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার ছিলেন। ২০০৫ সালে সমকালের যাত্রা শুরু থেকে খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সাংবা‌দিক মামুন রেজার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.