শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

রোহিঙ্গা প্রত্যাবাশন নিয়ে কুটনৈতিক চাপ বাড়াতে হবে : তারেক রহমান

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবসে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তারেক রহমান লেখেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সংকট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।

তিনি লেখেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালনে যে অঙ্গীকার দেখিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর ভার ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।

তারেক রহমান আরও লেখেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই—রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। এ সংকট এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে।

তিনি লেখেন, আসুন, এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করি—যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে, যেন কেউ নিজ বাড়ি ফিরে যাওয়ার অধিকারের বাইরে না থাকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.