রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর

আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বহুদিন পর এমন একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে উদগ্রীব দেশের ফুটবলপ্রেমীরা।

ম্যাচ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সমর্থকদের জন্য।

যদিও ম্যাচ শুরু সন্ধ্যায়, তবে দুপুর ২টাতেই খুলে যাবে স্টেডিয়ামের সব গেট। ফেডারেশন অনুরোধ করেছে, দর্শকরা যেন ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী সঙ্গে না আনেন—যাতে নিরাপত্তা বজায় রাখা যায় এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হয়।

আন্তর্জাতিক ম্যাচে টিকিটের কালোবাজারি একটি বড় সমস্যা। অনেক সময় টিকিট না পাওয়া সমর্থকরা গেটের বাইরে ভিড় করেন। এবার বাফুফে স্পষ্টভাবে জানিয়েছে—টিকিট ছাড়া কেউ যেন স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা না করেন। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

টিকিট জালিয়াতি বা যেকোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।

জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশকারীদের জন্য দৈনিক বাংলা ও রাজউক রোডে দুটি লেন নির্ধারিত থাকবে—একটি শুধুমাত্র যান চলাচলের জন্য।

ম্যাচ শেষ হবে রাত ৯টার পর। অর্থাৎ দুপুর ২টা থেকে মাঠে অবস্থান করলে দর্শকদের থাকতে হবে টানা সাত ঘণ্টারও বেশি। এখন পর্যন্ত বাফুফে গ্যালারিতে খাবার ও অন্যান্য সুবিধা নিয়ে কোনো তথ্য দেয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.