শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

‘শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে কোরবানি করবো’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব ফেসবুকে পোস্ট দিয়ে  জানান যে ‘আগামীকাল সকাল ৯টায়, আমরা শহীদ ও আহতদের পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।’

আজ শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি (NCP) দেবিদ্বার ; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ। এই পবিত্র কুরবানির ঈদে NCP পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরও একটি বিশেষ মুহূর্তে।

আগামীকাল সকাল ৯টায়, আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।

তিনি আরো লিখেছেন, ‘সংযুক্তি, এ উদ্যোগে আমরা কমিটির সদস্যদের বাইরে কারো কাছ থেকেই অর্থ সহায়তা নেইনি। কমিটির সদস্যদের অর্থায়নেই এই উপহার।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.