বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘সংবিধান বাদে সব সংস্কার এক মাসেই সম্ভব’

সংবিধান বাদে সব সংস্কার এক মাসেই সম্ভব এবং আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে—এমন দাবি করেছে বিএনপি।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, নির্বাচনমুখী সংস্কারগুলোর মধ্যে যেগুলোতে রাজনৈতিক ঐকমত্য রয়েছে, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমেই এক মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া বাকি সব সংস্কারে দ্রুত অগ্রগতি সম্ভব। ডিসেম্বরের পর নির্বাচন না করার পক্ষে কোনও যৌক্তিক কারণ নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এ বিষয়ে কমিশন ও প্রধান উপদেষ্টাকে দলের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে এবং অধিকাংশ দলও একই প্রস্তাব দিয়েছে।

বিএনপি নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় ধাপে দেখা গেছে, অনেক বিষয়ে মতৈক্য গড়ে উঠছে। যদিও সব ক্ষেত্রে একমত হওয়া সম্ভব নয়, তবে আলোচনা চলবে এবং ধাপে ধাপে একটি জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে।

এদিনের বৈঠকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা অংশ নেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.