সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাদক সেবন করায় বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী বহিষ্কার

মাদক সেবন করায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে। তার কিছু ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন নগর কমিটির আহবায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন।

গত কয়েক সপ্তাহ ধরে ফাতেমা খানম লিজার মাদকসেবন ও তার অশালীন কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটজগতে ওঠে সমালোচনার ঝড়। বিব্রতকর অবস্থায় পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতারা লিজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

বেশ কিছু ভিডিও ক্লিপ ও ছবিতে দেখা যায়, ফাতেমা খানম লিজা কোনোটিতে মাদকসেবন করছেন। কোনোটিতে আবার তাকে অশালীন অবস্থায় দেখা যায়। এছাড়া তার কিছু আপত্তিকর কথোপকথন শোনা যায়।

আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব পালনকালীন ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.