সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের

সময় ২০১২ সাল। বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল মারিয়া মিম-কে।

২০১৩ সালে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় আরশ হোসেন। ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মারিয়া মিম। কখনো বাংলাদেশ, আবার কখনো স্পেনে থাকেন তিনি। ডিভোর্সের পর সন্তানকে নিজের কাছেই রাখেন মিম। সন্তানের সব ভরণপোষণ তিনিই করেন। বাবা হিসেবে সিদ্দিক কোনো কিছুই করেন না বলে জানান এ মডেল।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন মারিয়া মিম। এর ফাঁকে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিকস করে। যখন আমার সন্তান তার কাছে যায়, সে অনেক ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকে। কিন্তু তেমনটি না। কারণ ছয় মাসে একবার আরশ তার বাবার কাছে যায়। সেটিও দুই-একদিনের জন্য। বাকিটা সময় আমার কাছেই থাকে। তবু মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।

মারিয়া মিম বলেন, ‘আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।’

এ মডেল বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেনওয়াশ করত। আদালত থেকে বলেছিল— কিছু দিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না। বিকাল ৫টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটি করতাম না। তাকে দুদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে— মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।

তিনি বলেন, সিদ্দিক কিংবা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এ জন্য সন্তানের ব্রেনওয়াশের চেষ্টা করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.