আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে। ফলে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।
এ বিষয়ে আগামী বুধবার (১৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে।













