মাত্র কয়েক ঘণ্টা আগেই ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। আর তার মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতশাসিত কাশ্মীর। বিশেষ করে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।
শনিবার (১০ মে) সন্ধ্যায় শ্রীনগর, বারামুল্লা এবং জম্মু এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে বলেন, “এটা কোনো যুদ্ধবিরতি নয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর অনেকেই আতঙ্কে ঘরের কোণে জড়ো হন, আলো নিভিয়ে দেন।
ভারত বা পাকিস্তান— কোনো পক্ষই এখনও ঘটনার দায় স্বীকার করেনি। হতাহতের তথ্যও পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা






