মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে থানায় হস্তান্তর

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ঠেলে পাঠানো ৪৪ জনকে আটকের দুদিন পর বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার (৯ মে) তাদের থানায় হস্তান্তর করেছে।

এরআগে বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের ‘পুশ-ইন’ করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে রাখেন।

আটককৃতরা হলেন- মো. হারুন (৪৫), মো. রনি মুন্সি (৩৩), মো. মোশারফ (৫৫), মো. ওহিদুল (৪৬), মো. জাকির (২৮), মোছা. রিবা খাতুন (৩৭), মোছা. নাজমা পারভীন (৪০), মোছা. নিপা আক্তার (২২), নুরজাহান বেগম (৫০), মোছা. পারভিন (৩৫), মো. শাহরুখ (১১) ও মো. মারুফ (১৪), মো. ওমর (০১), হেমেলা বেগম (৭৫), আবদুর রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (৬), ইব্রাহীম (৩) ও জান্নাতুল (১২), ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (০৫), সোহাগ (০২), নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (০৩), হাসিদুল মুন্সী (০১), মুর্শিদা বেগম (০৯), সুমাইয়া (০৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোখছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (০৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (৪), সিয়াম (৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (৬)।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী সর্বমোট ৪৪ জনকে যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশী নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কাজের উদ্দেশ্যে তারা ভারতে যায়। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়ে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করে।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘৪৪ জনের মধ্যে এরই মধ্যে আমরা ৩৫ জনকে স্বজনের জিম্মায় হস্তান্তর করেছি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.