ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’-এর প্রশংসায় মেতেছে সিনেমাপ্রেমিরা। ছবি মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ১২৩ টি হলে হাউজফুল শো চলছে। বলা যায় দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত ‘বরবাদ’-এর।
শাকিব ও ইধিকা পালের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে হলে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার।
গ্রান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ ঢাকা মেইলকে বলে, ‘আজ বুধবার দুপুর ১২টায় শোয়ে ‘বরবাদ’ দেখতে হলে হাজির হন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া খেলোয়াড়রা।’
এবার আন্তর্জাতিক অঙ্গনে ‘বরবাদ’, মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে
এদিকে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারের ফেসবুকে এক পোস্টে লেখা হয়েছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ “বাংলাদেশ ক্রিকেট টিম”। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’
‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।








