শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে বাঙালি জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির প্রতি শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ।

তিনি বলেন, নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত। এই উৎসব আমাদের হৃদয়ে জাগায় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান।

তিনি বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এর জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে।

তারেক রহমান আরও বলেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল পেরিয়ে আমরা আজ ১৪৩২ সালের প্রভাতে উপস্থিত হয়েছি। বিশ্বজুড়ে রক্তপাত ও বিস্ফোরণে অশান্তির ছায়া। শান্তির জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না, স্বার্থ নয়-সমাধান হতে হবে নিঃস্বার্থ। তাহলেই রক্ত ঝরবে না, শান্তির প্রতীক্ষা দীর্ঘ হবে না। আমাদের অতীতের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.